১২ আগস্ট, ২০২৬, ৪:২৫ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ৩১ জুলাই, ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর কলাবাগান হানাধীন ক্রিসেন্ট রোডের একটি ছাত্রী হোস্টেল থেকে পিংকি বিশ্বাস (১৯) নামের এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার (৩১ জুলাই)সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    কলাবাগান থানার উপ-পরিদর্শক(এসআই)মোছ:

    লিজা আক্তার জানান,আমরা খবর পেয়ে শুক্রবার সকাল ৮টার দিকে কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি পাঁচতলা ভবনের নিচতলার কক্ষের দরজা ভেঙ্গে মরদেহটি উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

    তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি নিহত পিংকি ধানমন্ডির আনোয়ার খান মডার্ন নার্সিং কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।কলাবাগান

    ক্রিসেন্ট রোডের স্বপ্ন বিলাস ছাত্রী হোস্টেলে তিনজন থাকতেন। বাকি দুজন ছুটিতে বাড়ি যাওয়ায় পিংকি একাই কক্ষে ছিলেন। সকালের দিকে সিলিং ফঙ্গে সবুজ রঙের ওড়না পেঁচানো অবস্থায় তার মরদহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।তবুও ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

    তবে এর পেছনে প্রেমঘটিত কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে স্বজনরা পৌঁছালে কথা বলে বিস্তারিত কারণ জানা যেতে পারে।

    নিহত পিংকি বিশ্বাসের গ্রামে বাড়ি বরিশাল জেলা উজিরপুর থানার জামবাড়ী গ্রামে প্রফুল্ল বিশ্বাসের মেয়ে। বর্তমানে কলাবাগানের ক্রিসেন্ট রোডের ৭২ নম্বর বাসার স্বপ্ন বিলাস ছাত্রী হোস্টেলে পিংকি সহ তিনজন থাকতেন।(এস আই) লিজা

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম