হাজারীবাগে নেশার টাকা না পেয়ে মায়ের সাথে অভিমান করে যবুকের আত্মহত্যা
কে এস ইসলাম :
রাজধানীর হাজারীবাগ গণকটুলি এলাকার একটি বাসায় নেশার টাকা না পেয়ে মায়ের সঙ্গেঅভিমান করে মো: সাগর (২১) নামের এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
রবিবার(২৮ জুন)ভোর সোয়া ৫টার দিকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা মা হামিদা আক্তার জানান,সাগর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং কোনো কাজকর্ম করতেন না।শেষ রাতে আমার কাছে নেশা করার জন্য টাকা চান। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে সাগরের সঙ্গে কথা- কাটাকাটি একপর্যায়ে। অভিমান করে নিজের ঘরের ভেতর বারান্দার গ্রিলের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।পরে আমরা দেখতে পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,আমাদের বাসা হাজারীবাগের গণকটুলির ৪৫ নম্বর বাসার হালিম মিয়ার ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের
ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,
মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।