২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    গেন্ডারিয়ায় এক যুবকের আত্মহত্যা

    ৮ আগস্ট, ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর গেন্ডারিয়া থানা হাবিব নগর মেহেরুন টাওয়ারে একটু ভবনে গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ সাইদুর রহমান(৩০)নামে এক যুবকের আত্মহত্যা।

    শনিবার (০৮ আগস্ট)সকাল সাড়ে পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তাকে হাসপাতালে নিয়ে আসা নিহতের বাবা মো: শহিদুল ইসলাম জানান,আমার ছেলে আমার সঙ্গে ব্যবসা দেখাশোনা করে দেড় বছর পূর্বে প্রেম করে বিয়ে করে।গতকাল স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে ওর স্ত্রী বাবার বাড়ি চলে যায এই নিয়ে মানসিক টেনসনে ওর নিজরুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাস দেয়। পরে আমরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসে চিকিৎসক মৃত ঘোষণা করে ।

    তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার বড় ডালিমা এলাকায়।বর্তমানে গেন্ডারিয়া মেহেরুন টাওয়ারে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।আমার এক ছেলে এক মেয়ে।

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ:ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম