কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা।
কে এস ইসলাম :
রাজধানীর কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠ এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ (২৭) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থা তাকেদ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দশটার দিকে মৃত ঘোষণা করে।
তাকে হাসপাতালে নিয়ে আসা বোন শারমিন আক্তার জানান, আমার ভাই একটি দোকানের কর্মচারী ছিলেন। রাতের দিকে মুজাহিদসহ ২০/২৫ জন পূর্ব সত্যতার জেরে কামরাঙ্গীরচর ব্যাটারি গলি ঈদগা মাঠ সংলগ্ন এলাকায় আমার ভাইকে কাউসার এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে আমরা খবর পেয়ে আমার ভাইকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,আমাদের গ্রামে বাড়ি মুন্সিগঞ্জ সদর এলাকার আলাউদ্দিনের ছেলে। বর্তমানে
কামরাঙ্গীরচর ব্যাটারি গলি ঈদগা মাঠ সংলগ্ন এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ(পরিদর্শক)মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।