১২ আগস্ট, ২০২৬, ৬:৫৩ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    রামপুরায় সিএনজির ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু ও মেকানিক্স আহত

    ১৩ জুলাই, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানী রামপুরা ব্রিজের উপর সিএনজি ধাক্কায় ইউসুফ আলী(৩৫) নামের এক সিএনজি চালকের ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। এই ঘটনায় কামাল নামের এক সিএনজি মেকানিক আহত হয়েছেন।

    রবিবার (১২ জুলাই)সকাল ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল ছয়টার দিকে তার মৃত্যু হয়।

    নিহত ইউসুফের ভাই মনজুরুল জানান,আমার ভাই পেশায় একজন সিএনজি চালক রাত১০টার দিকে রামপুরা ব্রিজের উপরে সিএনজিটি বিকল হয়ে যায়।পরে তিনি সিএনজি মেকানিক আনার জন্য সিএনজি থেকে মেমেকানি কানার জন্য যায় পরে কামাল নামের এক সিএনজির মেকানিককে নিয়ে এসে মেরামতের কাজ করাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ( সি এন জি) নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে ধাক্কা দিলে আমার ভাই সহ সিএনজি মেকানিক আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই আজ সকালে মারা যান ও সিএনজি মেকানিক কামালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

    তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ থানার বাটাজোর গ্রামে ইদ্রিস আলীর ছেলে।বর্তমানে কামরাঙ্গীরচর রনি মার্কেটের দুই নং গলির একটি টিনশেড ভাড়া বাসায় থাকতো।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের

    ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,

    মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম