১৭ আগস্ট, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    অপরাধ, অপরাধী

    ২ লাখ ৪৯ হাজার টাকা ও ইয়াবাসহ হাতিরঝিলে মাদক কারবারি গ্রেপ্তার

    ১৭ আগস্ট, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে মাদক বিক্রির নগদ ২ লাখ ৪৯ হাজার ৫৭৪ টাকা ও মাদকদ্রব্যসহ মোয়াজ্জেম হোসেন মারুফ (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

    র‍্যাব-৩ জানায়, ১৬ আগস্ট রাত ৮টা ৩৫ মিনিটে তাদের একটি আভিযানিক দল রাজধানীর হাতিরঝিল থানাধীন ১০ জি, মীরবাগ কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পেশাদার মাদক কারবারি মোয়াজ্জেম হোসেন মারুফকে গ্রেপ্তার করা হয়। তিনি বরিশালের বাকেরগঞ্জ থানার রুনসি এলাকার নুর হোসেন খানের ছেলে।

    মাদক উদ্ধার

    অভিযানে তার হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ২ লাখ ৪৯ হাজার ৫৭৪ টাকা এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

    র‍্যাবের দাবি, এজাহার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার মারুফ দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে রাজধানীর হাতিরঝিলসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিনব কৌশলে মাদক ব্যবসা করে আসছিলেন।

    র‍্যাব জানায়, ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।

    গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে মাদক কারবারিদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम