১৭ আগস্ট, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসায় নতুন শর্ত, প্রতিবারই লাগবে সার্ভিস প্যাকেজ ও পারমিট

    Md Akber hossainMd Akber hossainসাধারন
    ১৭ আগস্ট, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ

    নিউজ ডেক্স:

    সৌদি আরবের এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন শর্ত জারি করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ভিসা ৩৬৫ দিন বৈধ থাকলেও প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে অনুমোদিত ওমরাহ সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

    রোববার (১৬ আগস্ট) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

    নতুন নিয়ম অনুযায়ী, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক (Nusuk) প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে নতুন করে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। একই সঙ্গে নুসুক অ্যাপ থেকে ওমরাহ পারমিট সংগ্রহ করতে হবে।

    জুলাইয়ে চালু হওয়া এই মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এ সময়ে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে পুরো ভিসার মেয়াদে সৌদি আরবে অবস্থানের মোট সময় সর্বোচ্চ ৯০ দিন।

    মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি সফরের জন্য কেনা সার্ভিস প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমা অতিক্রম করতে পারবে না। এছাড়া নুসুক অ্যাপ থেকে নেওয়া ওমরাহ পারমিটের তারিখ সার্ভিস প্যাকেজে নির্ধারিত তারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

    প্রথমবার ওমরাহ পালনের ক্ষেত্রেও নুসুকে অনুমোদিত সার্ভিস প্যাকেজ কেনার মাধ্যমে প্রক্রিয়া শুরু করতে হবে। এরপর ভিসার আবেদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হবে। সৌদি আরবে প্রবেশের আগে ভ্রমণকারীর যোগ্যতা যাচাই করা হবে।

    সৌদি আরবে প্রবেশ ও দেশত্যাগের তথ্যও নথিভুক্ত করা হবে। এর মাধ্যমে একজন ভিসাধারী ৯০ দিনের অনুমোদিত অবস্থানের মধ্যে কত দিন সৌদিতে অবস্থান করেছেন এবং কত দিন বাকি রয়েছে, তা হিসাব করা হবে।

    অর্থাৎ, এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেই পরবর্তী সফরে সরাসরি সৌদি আরবে প্রবেশ করা যাবে না। প্রতিবার ওমরাহ পালনের আগে নতুন করে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम