২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়াটারে ভাড়ার টাকাকে কেন্দ্র করে কিল ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

    ১৩ জুলাই, ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর লালবাগ থানার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে ১০০০ টাকাকে কেন্দ্র করে কিল ঘুষিতে মোঃ স্বপন (৬০) নামে এক বৃদ্ধ মৃত্যু। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

    সোমবার (১৩ জুলাই) ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে পাঁচটার দিকে নিতে ঘোষণা করে।

    নিহতে ভাই রাজা মোহাম্মদ সেলিম জানান,আমার ভাই স্বপন অত্যন্ত শান্ত প্রকৃতির ছিল, কারো সাথে কখনো কোনো বিরোধে জড়াতেন না।আমরা দুই ভাই মেডিকেল স্টাফ কোয়ার্টারে সাবলেট (ভাড়া) থাকতাম।রিজভী মাস শেষ হওয়ার আগেই ভাড়ার জন্য চাপ সৃষ্টি করতেন আমাদের কাছে। চলতি মাসের ভাড়ার মধ্যে মাত্র ১ হাজার টাকা বকেয়া ছিল।রাতে রিজভী ওই টাকা চাইলে আমরা বলি, দু-একদিনের মধ্যে পরিশোধ করে দেব। এতে ক্ষিপ্ত হয়ে রিজভী আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি দেয়। আজ ভোর ৪টার দিকে রিজভী এবং তার চাচাতো ভাই রোহান বাসার রুমের সামনে এসে আমাদের সঙ্গে ভাড়ার এক হাজার টাকার জন্য কথাকাটাকাটি এক পর্যায়ে বাধা দিতে গেলে তারা আমাকে লাথি মেরে ফেলে দেয়।এরপর আমার বৃদ্ধ ভাই স্বপনকে কিল ঘুষি মারে জোরপূর্বক টেনেহিঁচড়ে মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনের একটি মাঠে নিয়ে যায়। এতে আমার ভাই গুরুতর আহত হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে মৃত ঘোষণা করে।

    তিনি আরো জানান,আমাদের গ্রামে বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার তাহের ফকির কান্দি গ্রামের। মৃত আব্দুল মান্নানের ছেলে,বর্তমান

    আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে নিচতলায় একটি কক্ষে দুই ভাই ৬হাজার টাকা ভাড়া থাকতেন।তিনি পেশায় একজন কসমেটিকস ব্যবসায়ী ছিলেন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের

    ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,

    মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम