১২ আগস্ট, ২০২৬, ৬:১৩ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    ঢাকা মেডিকেলে ৭০ পিস ইয়াবাসহ ৮ জন আটক

    ১১ জুন, ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন থেকে ৭০ পিস ইয়াবাসহ মোট ৮জন কে আটক করা হয়েছে।

    মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।হাসপাতালের নতুন ভবনের ৫ম তলায় অভিযান চালিয়ে মো. ইয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় সেখানে মাদক সেবনরত অবস্থায় আরও ৭ জনকে আটক করা হয়।মো:ইয়ার হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অফিস সহকারী হিসেবে কর্মরত বলে জানা গেছে।এছাড়া আটক অন্যদের মধ্যে রয়েছেন রবিন (২১), সিফাত আরিফ (২০), ফয়সাল (১৯),তুহিন (১৯), মো. আলমগীর হেসপন (৪০),বিল্লাল (৪৭) এবং মো. সবুজ মিয়া (৪৭)।

    প্রাথমিক তদন্তে জানা যায়,আটক ব্যক্তিদের মধ্যে কেউ হাসপাতালে চিকিৎসার জন্য অবস্থান করছিলেন, কেউ হাসপাতালসংলগ্ন এলাকায় অবস্থান করতেন এবং কেউ হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন।

    আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে শাহবাগ থানা পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।

    এদিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে, ইয়াবাসহ আটক মো. ইয়ার হোসেনের বিরুদ্ধে পূর্বেও মাদক-সংক্রান্ত মামলা ছিল বলে তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

    মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নজরদারি ও তৎপরতা আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন ভবন থেকে ৭০ পিস ইয়াবাসহ আট জনকে আটক করা হয়েছে।পরে তাদের সবাইকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

    তিনি আরো জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নজরদারি ও তৎপরতা আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम