নিউমার্কেটে দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছে
কে এস ইসলাম :
রাজধানীর নিউমার্কেট থানার শহীদ শাহ্ নেওয়াজ হলের সামনে দুর্বৃত্তকারির গুলিতে অজ্ঞাতনামা (৪৫) এক যুবক নিহত হয়েছে। তার শরীরে পাঁচটিগুলির চিহ্ন রয়েছে ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা মোঃ জুয়েল জানান, নিউমার্কেটের শহীদ শাহ্ নেওয়াজ হলের সামনে দুর্বৃত্তকারির গুলিতে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকলে। আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে তার শরীরে পাঁচটা গুলির চিহ্ন রয়েছে।