২০ আগস্ট, ২০২৬, ৪:৩০ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    আন্তর্জাতিক

    কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে আনা হবে

    ১৯ আগস্ট, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ

    নিজস্ব প্রতিবেদক

    কলকাতার নিউমার্কেট এলাকায় ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে চাইলে মরদেহ দেশে আনার যাবতীয় খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

    বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মোট নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে স্থানীয় পুলিশ ও কর্তৃপক্ষের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়েছে।

    নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের ছেলে শর্ণশিষ দত্ত এবং দেবাশীষ দত্তের শ্বশুর আকরাম আলী। নিহত অপর বাংলাদেশি নাগরিক আহমেদ বাবু। তার বাড়ি ঢাকার সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকায়।

    অগ্নিকাণ্ডের পর কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন নিহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। মরদেহ শনাক্তকরণসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    এ ঘটনায় আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সরকার।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम