২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

    ২৬ জুলাই, ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেইট সংলগ্ন একটি ময়লার স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

    সংবাদ পেয়ে বিমানবন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত ৯টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    প্রাথমিকভাবে জানা গেছে, আগুনটি বিমানবন্দরের ৮ নম্বর গেইটের পাশের ময়লার স্তূপে সীমাবদ্ধ ছিল। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুনের কারণে বিমানবন্দরের কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।

    ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে কোনো ধরনের জটিলতা বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নেই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम