১২ আগস্ট, ২০২৬, ৪:২৮ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    গেন্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

    ৭ আগস্ট, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানী গেন্ডারিয়া থানা একটি বাসায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মোহাম্মদ সাব্বির (১৮) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

    শুক্রবার(৭ আগস্ট)বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সন্ধ্যা সাতটার দিকে মৃত ঘোষণা করে।

    হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আতাউর জানান,

    গেন্ডারিয়ার ডিস্টলারি রোডের ৯৫/৫ নম্বর একটি বাসায় ইলেকট্রিকের কাজ করার সময় সাব্বির অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পারে।পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি আরো জানান, নিহত সাব্বিরের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার দুর্গাপুর গ্রামের খোকন মিয়ার ছেলে। বর্তমানে গেন্ডারিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতো।

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ:ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम