12:15 am 15/05/2026
https://digitalgraam.com/hi/news/eb6c8b8e606a
মেঘনা ঘাটে ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ এক জনের মৃত্যু
১৫ মে, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
কে এস ইসলাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাটে বিদ্যুৎ কেন্দ্রে ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শংকর (২৫) নামে এক যুবক জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।এই ঘটনায় আরো ১১ জন দগ্ধ হয়েছিল।
বৃহস্পতিবার (১৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ শাওন বিন রহমান। তিনি জানান,গত বুধবার(১৩ মে) দুপুর পৌনে দুইটার দিকে দগ্ধ অবস্থায় ১২ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরমধ্যে আজ সন্ধ্যা ছয়টার দিকে শংকর শরীরে ৪৬ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।তিনি জানান দগ্ধের পরিমাণ কম থাকায় ৬ জনকে ছুটি দেয়া হয়েছে । দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় পাঁচজনের জাতীয় বার্নে চিকিৎসা চলছে ।
बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र
संपादक: डिजिटल ग्राम टीम
info@digitalgraam.com | +8809696861397
https://digitalgraam.com
© सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम