৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ

    ৮ এপ্রিল, ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ

    এর নবনিযুক্ত উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী চিকিৎসা শিক্ষা ও সেবায় প্রতিষ্ঠানটিকে একটি অনন্য রোল মডেলে পরিণত করার জোরালো প্রত্যয় ব্যক্ত করেছেন।

    মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি শিক্ষক ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে এই আশাবাদ ব্যক্ত করেন। ডা. সিদ্দিকী তার বক্তব্যে উচ্চতর মেডিক্যাল শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

    তিনি বলেন, "বিএমইউ-কে এমন এক অবস্থানে নিয়ে যেতে চাই যেখানে উচ্চতর শিক্ষা ও রোগীদের জন্য সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা হবে সমার্থক।"

    উপাচার্য তার দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের বেইজমেন্টে স্থাপিত দেশের প্রথম অত্যাধুনিক এআই ভিত্তিক রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রযুক্তির ব্যবহার ও রোগীদের সেবা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम