২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪১ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    খেলা নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম নিহত এক আহত এক

    ২ জুলাই, ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর আদাবর থানার মোহাম্মদপুর নবোদয় হাউজিংএলাকায় ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিশি বৈঠকে বিএনপি'র দুই নেতাকে কুপিয়ে জখম ঢামেকে আবুল বাশার বাদশা (৩৫) নামের একজনের মৃত্যু ও মো:সাদ্দাম হোসেন (৩৫)) নামের একজন ঢামেকে ভর্তি হয়েছে।

    বুধবার(০১ জুলাই)রাত সাড়ে ১১টার দিকেগুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে ২জনকে ভর্তি দেওয়া হয়। রাত বারোটার দিকে ১০১নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত বারোটার দিকে আবুল বাশার বাদশা মৃত্যু হয়।

    তাকে হাসপাতালে নিয়ে আসা ভাই সবুজ জানান, আমার ভাই আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ও নবোদয় হাউজিং ইউনিট বিএনপি সভাপতি মো:সাদ্দাম (৩৫)। রাতে

    নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিশি বৈঠক চলাকালীন সময়।

    আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের নেতৃত্বে ৮ থেকে ১০ জন আমার ভাই ও সাদ্দামের উপরে হামলা চালায় পরে দুজনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আমরা দুজনকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়,ওখানে অবস্থার অবনতি হলে পরে দুজনকেই ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার ভাই বাদশা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ও ও সাদ্দাম ভর্তি রয়েছে।

    তিনি আরো জানান, গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার পূর্বদরিল্লা গ্রামে আব্দুল গফুরের ছেলে ।বর্তমানে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এর ১৮ নম্বর বাসায় থাকতেন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশক্যাম্পে ইনচার্জ ( পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মোহাম্মদপুরের আদাবর নবোদয় হাউজিং এলাকা থেকে দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আবুল বাশার বাদশা নামের একজনের চিকিৎসাধীন মৃত্যু হয়েছে ও এই ঘটনায় একজন চিকিৎসাধীন রয়েছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम