১২ আগস্ট, ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোয়াজ্জিনের

    ১২ আগস্ট, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর শাহজাহানপুর থানার খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো: মাসুম বিল্লাহ(৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহত পেশায় লালবাগ শাহী মসজিদের মুয়াজ্জিন ছিল।

    মঙ্গলবার(১১ আগস্ট)দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রানজিত মন্ডল জানান,আমরা রাতে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় গিয়ে দেখি খিলগাঁও ফ্লাইওভারের ওপর একটি কাভার্ড ভ্যানে ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাসুম বিল্লাহ গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে আছে।পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসকতাকে মৃত ঘোষণা করেন।

    তিনি আরো জানান,আমরা আত্মীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি নিহত মাসুম বিল্লাহ লালবাগ শাহী মসজিদে মুয়াজ্জিন হিসেবে ছিলেন।দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেলেওগাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

    নিহতের ভাই বকুল জানান, আমার ভাই পেশায় একজন লালবাগ শাহী মসজিদের মুয়াজ্জিন ছিলেন।গতরাতে বাড্ডায় একজনের সঙ্গে দেখা করতে যায়,পরে বাসায় ফেরার পথে খিলগাঁও ফ্লাইওভারের উপরে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার কান্দুলিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে লালবাগ শাহী মসজিদে থাকতেন।নিহত দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন ও ছয় ভাই দুই বোন।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम