২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    শাহবাগে ছাত্র দলের হামলায় ৮জন সংবাদ কর্মীসহ শিক্ষার্থী আহত

    EditorEditor৮সাধারন
    ২৩ এপ্রিল, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ

    মেডিকেল প্রতিবেদক কে এস ইসলাম :

    শাহবাগ থানার ভিতরে জাইমা রহমানকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্টকে কেন্দ্র করে ছাত্রদলের হামলায় ঢাবির ছাত্রশিবির ও সাংবাদিকসহ ৮জন আহত হয়ে ঢামেকে চিকিৎসাধীন।আহতরা হলেন,এবি জুবায়ের (২২)সমাজসেবা সম্পাদক ডাকসু। মাথায় সামান্য আঘাত,মোসাদ্দেক (২৩) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক (ডাকসু) মাথায় সামান্য আঘাত,তানজিম (২১ )ছাত্র ঢাবি,

    সিফাত (২০)ছাত্র ঢাবি ও সাংবাদিক, লিটন (২১) ছাত্র ঢাবি ও সাংবাদিক,খালিদ(২১) ছাত্র সাংবাদিক,দেবাশিষ (২৪)ছাত্র ও

    আলবি (২২)ছাত্র।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।পরে আহত অবস্থায় তাদের কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রাত পৌনে দশ টার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

    তাদেরকে হাসপাতালে নিয়ে আসা সর্বমিত্র চাকমা জানান,শাহবাগ থানার ভিতরে জাইমা রহমানকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্টকে কেন্দ্র করে ছাত্রদলের হামলায় ঢাবির ছাত্রশিবির ও সাংবাদিকসহ ৮জন আহত হয়।পরে আমরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরো জানান, আহতদের মধ্যে তিনজন সংবাদ কর্মী ও বাকি পাঁচজন ঢাবির শিক্ষার্থী।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, শাহবাগ থেকে আহত হয়ে সংবাদক কর্মীসহ শিক্ষার্থী আটজন আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছে তাদের সবাইকে জরুরী বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা সংশ্লেষে আমাকে অবগত করেছি বলে জানান তিনি।

    সাংবাদিক আহত

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम