১২ আগস্ট, ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    শীর্ষ মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী পিচ্চি মোশারফ’কে বিপুল সংখ্যক ইয়াবা ও ০১টি বিদেশী রিভলবারসহ গ্রেফতার করেছে র‍্যাব-৩

    ২৩ জুন, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ

    ডিএমপির তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ মোশারফ হোসেন @ পিচ্চি মোশারফ (৩৮)’কে বিপুল সংখ্যক ইয়াবা ও ০১টি বিদেশী রিভলবারসহ বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র‍্যাব-৩|

    র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২২ জুন ২০২৬ তারিখ ঢাকা মহানগরীর রামপুরা থানাধীন ২৬/৯-এ উত্তর মৌলভিরটেক, ২৩ নং ওয়ার্ড শামীম আহম্মেদ এর বাড়ির ২য় তলায় অভিযান পরিচালনা করে ডিএমপির তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ মোশারফ হোসেন @ পিচ্চি মোশারফ (৩৮), পিতাঃ মোঃ সফুর উদ্দিন, সাং- রাজপাড়া বারুয়াখালী, থানাঃ নবাবগঞ্জ, জেলাঃ ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়| গ্রেফতারের সময় তার হেফাজত হতে ১৫৯০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ৫,৯৮,৫০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়|

    পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মোঃ মোশারফ হোসেন @ পিচ্চি মোশারফ র‍্যাব-৩ কে তার নিজের একটি অস্ত্র (রিভলবার) এর লুক্কায়িত অবস্থান সম্পর্কে জানায়| উক্ত তথ্যের ভিত্তিতে আরও একটি পৃথক অভিযানের মাধ্যমে ঢাকা মহানগরীর বাড্ডা থানাধীন ইউসুফ স্কুল রোড সেকেন্দারবাগ বাড়ি নং-৬০৪ থেকে ৬০৮ এর মাঝে বাবা মা’র দোয়া ফার্নিচার গলির ভিতরে ময়লার বস্তার পিছনে দেয়ালের সাথে থাকা একটি শপিং ব্যাগের ভিতরে একটি কালো ব্যাগ এবং তার ভিতরে ০১টি বিদেশি রিভলবার (যাহার বডিতে খোদাই করে ইংরেজীতে MADE In England লিখা রয়েছে) ও ০১ রাউন্ড এ্যামোনিশন লোডেড অবস্থায় উদ্ধার করা হয়|।

    উল্লেখ্য যে, গ্রেফতারকৃত মোশারফ এর বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ আইনে একাধিক মাদক রয়েছে|

    ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम