২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    ধানমন্ডি লেকে ডিএসসিসির উচ্ছেদ অভিযান: অবৈধ স্থাপনা অপসারণ, জরিমানা আদায়

    Md Akber hossainMd Akber hossain১০সাধারন
    ৩০ জুন, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ

    এম আকবর হোসেন :

    রাজধানীর ধানমন্ডি লেক এলাকায় ৩০ জুন মঙ্গলবার নগরীর সৌন্দর্য সংরক্ষণ, জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করা এবং সরকারি উন্মুক্ত স্থান অবৈধ দখলমুক্ত রাখতে লেক এলাকায় উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

    মঙ্গলবার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম-এর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

    ডিএসসিসির মোবাইল কোর্ট

    অভিযান চলাকালে ধানমন্ডি লেক এবং লেক-সংলগ্ন বিভিন্ন এলাকার ইজারার শর্ত ও আওতাবহির্ভূত সব ধরনের অবৈধ অস্থায়ী স্থাপনা, টং দোকান ও হকার উচ্ছেদ করা হয়। একই সঙ্গে লেক-সংলগ্ন ফুটপাত ও উন্মুক্ত স্থান দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

    এ সময় ফুটপাত ও সরকারি উন্মুক্ত স্থান অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৪টি মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তদের কাছ থেকে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

    অভিযান ডিএসসিসির

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, ধানমন্ডি লেকের নান্দনিক পরিবেশ সংরক্ষণ, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ এবং অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

    ডিএসসিসি জানায়, রাজধানীর উন্মুক্ত স্থান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে চলবে। পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য তিলোত্তমা ঢাকা গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम