২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    ঢাকা মেডিকেলের নতুন ভবনের আট তলা থেকে লাফিয়ে পড়ে এক নারীর মৃত্যু

    ৩১ জুলাই, ২০২৬, ৩:১০ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ৮তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে মো: রিয়া (২০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত মানসিক ভারসাম্যহীন ছিলেন।

    শুক্রবার(৩১ জুলাই)ভোর সোয়া ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল ৬টার দিকে মৃত ঘোষণা করে ।

    নিহত রিয়ার বাবা লতিফ মল্লিক জানান,আমার মেয়ে মানসিক সমস্যা ছিল,নতুন ভবনের ৮০২ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। ভোরের দিকে সবার অজান্তে ওই ভবনের থেকে নিচে লাফিয়ে পড়ে। পরে আমার মেয়েকে গুরুতর আহত অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

    তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি পাবনা সদরের বাদুর ডাংগি গ্রামে।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জপরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।তিনি আরো জানান, আমরা বাবার মুখে জানতে পেরেছি নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিল, মেডিকেলের নতুন ভবনে ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল।সকালের দিকে আর তলা থেকে লাফিয়ে পড়ে পরে জরুরি বিভাগে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम