জগন্নাথ বিশ্ববিদ্যালয় মন্দিরে পুরোহিতকে কুপিয়ে জখম
কে এস ইসলাম :
রাজধানীর ওয়ারী থানাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরীকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৯ জুন) রাত ১২ টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে সাতটার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
আহত সুভাষকে হাসপাতালে আশা রুমমেট দুর্যয় সাহা জানান,রাতে সুভাষ বাসা থেকে ওষুধ কেনার উদ্দেশ্যে বের হলে একদল দুর্বৃত্তকারী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তার মাথা, হাত ও পায়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে পরে স্বজনরা খবর পেয়ে সকালের দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক মাথায় ও শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। ঘটনার পর আহত পুরোহিতের ছিনতাই হওয়া মোবাইল ফোন থেকে তার বোনের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে, সুভাষের সঙ্গে থাকা মানিব্যাগ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
তিনি আরো জানান,সুভাষের গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার শ্রীপ গ্রামের শ্যামল দেউরীর ছেলে। তিনি বর্তমানে ওয়ারী থানাধীন ১৫ নারিন্দা রোডের একটি ভাড়া বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের
ইনচার্জ পরিদর্শক মো : ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, পুরান ঢাকা থেকে সুভাষ দেউরী নামের এক পুরোহিতকে কুপিয়ে জখম করেছে দুর্বোত্তরা পরে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে।জরুরী বিভাগে চিকিৎসা চলছে তার
তার মাথা, হাত ও পায়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা চিকিৎসক জানিয়েছে অবস্থা গুরুতর। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।