২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২২ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    হাতিরঝিলে কাইল্লা পলাশকে গুলির ঘটনায় অভিযুক্ত গ্রেফতার, র‍্যাব-৩’র অভিযান

    ১৬ জুন, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে গুলি করে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। গ্রেফতারকৃত আসামি মো. মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭)।

    র‍্যাব-৩ জানায়, গত ১৪ জুন ২০২৬ তারিখে হাতিরঝিল থানাধীন উত্তর নয়াটোলা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্ত ও এজাহার সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাইল্লা পলাশের সঙ্গে আসামিদের দীর্ঘদিনের বিরোধ ছিল।

    তদন্তে জানা যায়, গত ১২ জুন জুমার নামাজ শেষে পশ্চিম রামপুরা এলাকায় বিটিভি ভবনের বিপরীতে লাবিবা ডিপার্টমেন্টাল স্টোরের সামনে পৌঁছালে সশস্ত্র হামলার শিকার হন কাইল্লা পলাশ। হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। পরে তার ছেলে ও স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

    ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হলে র‍্যাব-৩ ছায়া তদন্ত শুরু করে। প্রত্যক্ষদর্শীদের তথ্য, গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে অভিযুক্ত মারুফ সুলতানকে গ্রেফতার করা হয়।

    র‍্যাব জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम