মুগদা একটি বাসার বেজমেন্ট থেকে অর্ধ গলিত সাত টুকরা লাশ উদ্ধার।
কে এস ইসলাম :
রাজধানীর মুগদা থানার মান্ডার আব্দুল করিম রোডে ২৬০/১ শাহনাজ ভিলা বাসার বেজমেন্ট থেকে অজ্ঞাত পুরুষ পচা গলা সাত টুকরা পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে।
রবিবার(১৭ মে) বিকেলে দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মুগদা থানার উপ -পরিদর্শক(এসআই) মো: আবু রায়হান জানান, আমরা খবর পেয়ে মুদার মান্ডার আব্দুল করিম রোডের শাহনাজ ভিলাএকটি বাসা থেকে অজ্ঞাত এক ব্যক্তির পচা গলা ও পলিথিনে মোড়ানো অবস্থায় দুপুর দেড়টার দিকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহত ব্যক্তির গলার নিচ থেকে পেটের ভুড়ি বের হওয়া,ডান হাতের বগল থেকে বিচ্ছিন্ন,বাম হাতের কোনই থেকে বিচ্ছিন্ন, উভয়পায়ের উরো থেকে হাঁটুর নিজ পর্যন্ত বিচ্ছিন্ন, পলিথিনে ভরা অবস্থায় ভরা অবস্থায় আমরা লাশ উদ্ধার করা হয়েছে।আমরা ডি এন এ নমুনা সংগ্রহ ও প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা করছি বলে জানান তিনি।