মাতুয়াইলে রিক্সার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়্ ছিটকে পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু।
কে এস ইসলাম :
রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলের মাদ্রাসা বাজার রোডে ব্যাটারি চালিত অটো রিক্সায় যাওয়ার সময় রিক্সার চাকায় ওরনা পেঁচিয়ে কামিনী আক্তার।(২৪) নামের এক পোশাক শ্রমিক মৃত্যু হয়েছে।
সোমবার(১১ মে) বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা শোয়া সাতটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের কামিনীর সহকর্মী শারমিন আক্তার জানান,আমরা মাতুয়াইল মাদ্রাসা বাজারে এলাকায়(এআরআর ডিসমেটিক্স)গার্মেন্টস ওয়ার্কার হিসেবে কাজ করি। অফিস ছুটির পরে অটো রিক্সাযোগে বাসায় যে ফেরার পথে মাতুয়াইলের মাদ্রাসা বাজার এলাকায় অটোরিক্সা চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে রিকশা থেকে ছিটকে পড়ে। পরে আমরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই ওখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত কামিনীর বিয়ে হয়েছিল বিয়ের পর থেকে স্বামী তাকে রেখে চলে যায়,তার কোন বাচ্চা নেই আমরাএকই গার্মেন্টসে কাজ করি।কামিনীর গ্রামের বাড়ি ঝালকাঠি সদরের কলেজ রোড এলাকার কামরুল ইসলামের মেয়ে।বর্তমানে ডেমরা কোনাপাড়া এলাকায় থাকি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে ।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।