১২ আগস্ট, ২০২৬, ৫:১৩ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    রিহ্যাব নির্বাচনে বিজয়ী হলেন হাবিবুর রহমান হাবিব

    ২৯ এপ্রিল, ২০২৬, ২:৫২ অপরাহ্ণ

    রফিকুল ইসলাম মাসুদ:

    রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনে বিপুল ভোটে পরিচালক পদে বিজয়ী হয়েছেন ড্রিম বিল্ডার্স লিমিটেড (DBL)-এর ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান হাবিব।

    গত ১৮ এপ্রিল (শনিবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে রিহ্যাবের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ প্যানেল থেকে ৫৪ নং ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সকাল থেকে বিরতিহীনভাবে চলা এই ভোটাভুটিতে ভোটারদের স্বতঃস্ফূর্ত ও প্রত্যক্ষ অংশগ্রহণে ৩০৪ ভোট পেয়ে নিজের ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার প্রমাণ দেন হাবিবুর রহমান হাবিব।

    নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাবিবুর রহমান হাবিব বলেন, “এই বিজয় আমার একার নয়, এটি সাধারণ ভোটারদের আস্থার বিজয়। আমাকে নির্বাচিত করার জন্য আমি সকল ভোটার ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষায় এবং রিহ্যাবকে একটি আধুনিক ও গতিশীল সংগঠনে রূপান্তর করতে নিরলসভাবে কাজ করে যাব।”

    আবাসন খাতের ভবিষ্যৎ উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণ প্রসঙ্গে তিনি আরও জানান, আবাসন খাতের বিদ্যমান নানা সমস্যা সমাধান এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তিনি নতুন পর্ষদের সাথে সমন্বয় করে অগ্রণী ভূমিকা পালন করবেন।

    উল্লেখ্য, হাবিবুর রহমান হাবিব আবাসন ব্যবসায় দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন সফল উদ্যোক্তা। তার এই অভাবনীয় বিজয়ে আবাসন খাতের ব্যবসায়ীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। রিহ্যাবের নবনির্বাচিত এই পরিচালককে ইতোমধ্যেই বিভিন্ন মহল ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम