২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে ঢামেকের উদ্যোগে সচেতনতা র‍্যালি

    ৭ জুন, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (০৬ জুন) সকাল ১০টা ৫ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দেশের সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন এবং পৌরসভা পর্যায়ে একযোগে পরিচালিত ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে এ র‍্যালির আয়োজন করা হয়।

    র‍্যালিটি হাসপাতালের বাগান গেট থেকে শুরু হয়ে হাসপাতালের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বহির্বিভাগ (আউটডোর) এলাকায় এসে শেষ হয়। এতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

    কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আশরাফুল ইসলাম,স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি পরিচালক ডা.নুরজাহান আক্তার ও হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানগণ। র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা,এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন ও ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    পরে সচেতনতামূলক এ র‍্যালি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম জনসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम