২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    কামরাঙ্গীরচরে অটোরিক্সা ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে নগদ টাকা নিয়েছে দুর্বৃত্তরা

    ২৮ এপ্রিল, ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর কামরাঙ্গীরচর থানা আলিনগর মাছের বাজার এলাকায় দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে নুর আলম(২৬)নামে এক অটোরিকশা ব্যবসায়ীর কাছে থেকে ৩০ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তকারীরা।

    মঙ্গলবার(২৮ এপ্রিল)বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা সোয়া ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

    আহত নুর আলমের ভাই রায়হান জানান, আমার ভাইয়ের দুটি অটোরিকশা রয়েছে একটা নিজে চালায় আরও একটা ভাড়ায় চালায়,অটো রিক্সার ব্যাটারি কিনার জন্য কমলাপুর যাচ্ছিল। আলিনগর মাছের বাজারে এলাকায় ৪/৫জন আমার ভাইকে গতিরোধ করে তার কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলে আমার ভাই বাঁধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার ভাইকে বাম পায়ের রানে ও পাছায় চুরিকাঘাত করে তার কাছে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে আমার ভাইকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসা দেওয়া হয়।পরে আমরা ঢাকা মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যাই।

    তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলা টঙ্গিবাড়ী থানা আপেলকাঠি এলাকার মোঃ মনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে,কামরাঙ্গীরচর আলিনগর মাছের বাজারে এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, কামরাঙ্গীরচর এলাকা থেকে এক অটোরিকশা ব্যবসায়ী ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছে।তাকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হয়েছে,পরে তাকে এখান থেকে বেসরকারি একটি ক্লিনিকে নেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি তার কাছে থাকা দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে ৩০ হাজার টাকা নিয়ে যায়। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम