২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    যাত্রাবাড়ীতে ফ্লাটে ঢুকে নারীর গলা কেটে হত্যা স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ।

    ১৩ জুলাই, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ

    মেডিকেল প্রতিবেদক,,

    রাজধানীর যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকার একটি বাসায় শাহিদা বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    রোববার (১২ জুলাই) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রাজু জানান,শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৭টার মধ্যে যেকোনো সময় দনিয়া এলাকার অনাবিল হাসপাতাল রোডের একটি নির্মাণাধীন সাততলা ভবনের পশ্চিম পাশের ফ্ল্যাটে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। নিহত শাহিদা বেগমের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

    তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। বাসার ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। তবে এটি নিশ্চিতভাবে ডাকাতি বা লুটপাটের ঘটনা কিনা, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

    পুলিশের একটি সূত্র জানায়, দনিয়া এলাকার অনাবিল হাসপাতাল রোডের নির্মাণাধীন ভবনের সপ্তম তলার পশ্চিম পাশের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন শাহিদা বেগম। প্রাথমিক তথ্য অনুযায়ী, অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে। পরে বাসা থেকে স্বর্ণের দুই সেট কানের দুল,একটি গলার চেইন এবং প্রায় ৫ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

    নিহত শাহিদা বেগমের গ্রামে বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীতলাই গ্রামের মৃত শফিকুল ইসলাম সরকারের স্ত্রী।বর্তমান যাত্রাবাড়ি

    দনিয়ার অনাবিল হাসপাতাল রোড এলাকায় নির্মাণাধীন ভবনের সপ্তম তলার পশ্চিম পাশের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम