২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্ট: পরিত্যক্ত বাস অপসারণ, ১০ হাজার টাকা জরিমানা।

    Md Akber hossainMd Akber hossain১৩সাধারন
    ২৯ জুন, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ

    এম আকবর হোসেন :

    অভিযান

    রাজধানীর সায়দাবাদ বাসস্ট্যান্ডে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

    সোমবার পরিচালিত এ অভিযানে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম-এর নেতৃত্বে সায়দাবাদ বাসস্ট্যান্ডের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা টি আর ট্রাভেলস-এর একটি বাস অপসারণ (ডাম্পিং) করা হয়। পরিত্যক্ত বাসটি বাসস্ট্যান্ডের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছিল বলে জানানো হয়।

    অভিযান চলাকালে বাসস্ট্যান্ডের ভেতরে নিয়মিতভাবে যানবাহন রেখে মেরামতের কাজ পরিচালনার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে এসব মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

    ডিএসসিসি জানিয়েছে, নগরীর সড়ক, বাস টার্মিনাল ও জনপরিসর দখলমুক্ত রাখা, যানজট কমানো এবং নাগরিকদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम