২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫২ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ কার্যক্রম পর্যালোচনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

    Md Akber hossainMd Akber hossain৮সাধারন
    ২৩ মে, ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ

    এম এ হোসেন :

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর উন্নয়ন নিয়ন্ত্রণ উইং-এর সার্বিক কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে এক মতবিনিময় সভা অদ্য ২৩ মে ২০২৬ খ্রি. তারিখে সকাল ৯.০০ ঘটিকায় রাজউক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।

    রাজউক অডিটোরিয়াম

    সভায় সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) প্রারম্ভিক বক্তব্যে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ উইং-এর কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৮ জুনের মধ্যে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করেন, যেখানে রাজধানীর বিভিন্ন ভবনে স্যুয়ারেজ লাইন, এসটিপি (STP) ও সেপটিক ট্যাংকের উপস্থিতি ও কার্যকারিতা সম্পর্কে তথ্য অন্তর্ভুক্ত থাকবে। বিশেষভাবে গুলশান, বনানী ও বারিধারা এলাকার বিদ্যমান পরিস্থিতির একটি বাস্তবচিত্র উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।

    পরবর্তীতে মাননীয় প্রতিমন্ত্রী জোন পরিচালক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ইমারত পরিদর্শকদের সাথে মতবিনিময় করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী রাজধানী ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্যে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মতামত মনোযোগ সহকারে শোনেন এবং সম্ভাব্য সমাধান নিয়েও আলোচনা করেন।

    তার বক্তব্যে তিনি উইংভিত্তিক সমস্যা চিহ্নিত করে সমাধানমুখী প্রতিবেদন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রাজউকের জনবল বৃদ্ধি এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সিলগালা কার্যক্রম জোরদারের ওপরও তিনি জোর দেন।

    রাজউকের মিটিং চলছে।

    তিনি আরও বলেন, পরিদর্শকদের কার্যক্রমে গতিশীলতা আনতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে নিয়মিত দিকনির্দেশনা প্রদান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ঢাকা ওয়াসা, ডিপিডিসি ও ডেসকোর সাথে সমন্বিত আন্তঃসংস্থাগত যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

    কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন অবৈধ সুবিধা গ্রহণ করতে না পারে তা কঠোরভাবে প্রতিহত করতে হবে। “জিরো টলারেন্স (Zero Tolerance)” নীতি অনুসরণ করে কার্যক্রম পরিচালনার ওপরও তিনি জোর দেন।

    সভাপতির বক্তব্যে রাজউক চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম বলেন, রাজউককে একটি আধুনিক সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। তিনি “নো ফিজিক্যাল কমিউনিকেশন (No Physical Communication)” নীতি বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে বলেন, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করতে হবে। তিনি আরও জানান, বিগত তিন মাসে যেসব প্ল্যানিং পারমিট প্রদান করা হয়েছে, তাদের প্লট মালিকদের সাথে শিগগিরই মতবিনিময় সভা আয়োজন করা হবে, যাতে তারা তাদের সমস্যা তুলে ধরতে পারেন এবং রাজউকের বিধি-বিধান মেনে চলার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায়।

    সভায় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শেষে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम