যাত্রাবাড়ীর কোনাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর, আহত একজন
কে এস ইসলাম :
রাজধানী যাত্রাবাড়ী থানার কোনাপাড়া এলাকার আল-আমিন রোডে একটি বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ সিয়াম(২২) নামে শিক্ষার্থীর মৃত্যু হয় ও এই ঘটনায় একজন আহত হলে বার্নে ভর্তি করানো হয়।
সোমবার(২৭ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা সিয়ামে বাবা সোনা মিয়া জানান, সিয়াম বোরহাহউদ্দিন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী,বিকেলের দিকে দুই বন্ধুপাশে বাসার ছাদে ইয়ারফোনে গান শুনছিল, হঠাৎ কান থেকে ইয়ারফোন খুলে বাসার সামনে কারেন্টের লাইনের তারের উপরে পড়ে যায়। পরে ইয়ারফোন রড দিয়ে আনার সময় আমার ছেলেসহ তার বন্ধু বিদ্যুৎস্পৃৃষ্ট হয়। পরে আমরা অচেতন অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার ছেলে সিয়াম মারা যায় ও ওর বন্ধু জাতীয় বার্নে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান,আমাদের বাসা যাত্রাবাড়ী কোনাপাড়া মোর আলামিন রোড এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ:ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।