৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৩ অপরাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের মোবাইল কোর্ট কার্যক্রম

    Md Akber hossainMd Akber hossain১৮সাধারন
    ১৭ এপ্রিল, ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ

    মো: ‎আকবর হোসেন:

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করে জোন ৬/১ এর এলাকার পুরনো পল্টন বিজয়নগর বক্স কালবার্ট রোড সহ এর আশপাশে। মোবাইল কোর্ট পরিচালনার সময় ১৫ টি স্থাপনায় জরিমানা সহ সিলগালা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শান্তা রহমান ও অথরাইজড অফিসার জনাব আব্দুল্লাহ আল মামুন। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে সাবজোন-৬/১, রাজউক এর আওতাধীন বক্স কালভার্ট রোড, পুরানা পল্টন এলাকায় ব্যত্যয় রোধকল্পে নিম্নে উল্লেখিত ১৫ (পনের) টি ইমারতে/ দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।কসমিক টাওয়ার, হোল্ডিং-১০৬/ক, বক্স কালভার্ট রোড, পল্টন, ঢাকা। বেইজমেন্ট সহ ১২ তলা ভবনের বেইজমেন্টে এর জায়গায় নকশা বহির্ভুত দোকান অপসারণ করে ০৬ (ছয়) টি পার্কিং এর জায়গা খালি করা হয়।০২ (দুই) বেজমেন্টসহ ১৬ (ষোল) তলা নির্মিত ভবন, পুরানা পল্টন, কালভার্ট রোড, ঢাকা এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মালিকপক্ষ রাজউক অনুমোদিত নকশা দাখিল করেন। নকশা অনুযায়ী ভবনের পার্কিং এর ব্যবহার সঠিক প্রতীয়মান হওয়ায় ভবনটির বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

    ‎‎ ভবন মালিক জনাব মনির হোসেন মনা। হোল্ডিং-৪১/৫/১, বক্স কালভার্টে রোড, পল্টন, ঢাকা। ০৯ তলা ভবনের নিচ তলায় পার্কিং এর স্থলে দোকান নির্মাণ করায় দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং ০৩ (তিন) টি পার্কিং অবমুক্ত করা হয়।

    গাউসিয়া ডেভেলপার কর্তৃক হোল্ডিং নং- ৪১/৫/২, পুরানা পল্টন, কালভার্ট রোড, ঢাকা, এ নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভবনটির বেজমেন্টের কাজ চলমান রয়েছে। ভবনে বিচ্যুতি পরিলক্ষিত না হওয়ায় ভবনটির বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে নির্মাণ কাজ চালানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়।

    ‎হোল্ডিং-৮৯, পুরানা পল্টন লাইন, বক্স কালভার্ট রোড, পল্টন, ঢাকা। মোট ০৭ টি দোকানের মাঝে ০৩ টি দোকান অপসারণ করা হয় এবং বাকি ০৪ টি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

    নাভানা রিয়েল এস্টেটের ০২ (দুই) বেজমেন্টসহ ১৫ (পনের) তলা নির্মাণাধীন ম্যাগনাস, হোল্ডিং-১/এ, পুরানা পল্টন, কালভার্ট রোড, ঢাকা নামক ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভবনটির ০৫ তলার নির্মাণকাজ চলমান রয়েছে। নির্মাণাধীন ভবনটিতে ব্যত্যয় না থাকায় কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নি।

    ‎হোল্ডিং নং- ১৫, বিজয়নগর, বক্স কালভার্টে রোড, পল্টন, ঢাকা।

    ‎০৩ তলা ভবনের নিচ তলায় পার্কিং এর স্থলে দোকান থাকায় ০৩ টি দোকান সিলগালা করে বন্ধ করে দেওয়া হয় এবং ০৪ (চার) টি পার্কিং অবমুক্ত করা হয়।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम