নারায়ণগঞ্জ আইন কলেজে এলএলবি শেষ পর্বের মুটকোর্ট ট্রায়াল পরীক্ষা অনুষ্ঠিত
নারায়নগঞ্জ থেকে ইভা মাহমুদা:
নারায়ণগঞ্জ আইন কলেজ ও মুন্সীগঞ্জ আইন কলেজ এর ২০২৩ সালের এলএলবি শেষ পর্বের মুটকোর্ট ট্রায়াল ও মৌখিক পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জ আইন কলেজ।
সোমবার (১১ মে ২০২৬) সকাল ৯টা থেকে কলেজ ক্যাম্পাসে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মুটকোর্ট ট্রায়ালের মাধ্যমে শিক্ষার্থীদের আইন বিষয়ে ব্যবহারিক জ্ঞান, যুক্তিতর্ক উপস্থাপন এবং আদালত পরিচালনা সংক্রান্ত দক্ষতা যাচাই করা হয়।
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এসময় শিক্ষকবৃন্দ, পরীক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা জানান, এ ধরনের মুটকোর্ট ট্রায়াল ভবিষ্যতে আইন পেশায় দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কলেজ প্রশাসনও পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।