১২ আগস্ট, ২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    হাজারীবাগে ছিনতাইকারীর কবলে পড়ে নগত টাকা ও অটোরিক্সা খুয়েছেন অটো রিক্সা চালক

    ২৩ এপ্রিল, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ

    মেডিকেল প্রতিবেদক,,কে এস ইসলাম :

    রাজধানীর হাজারীবাগ থানার কোম্পানি ঘাট এলাকার মেইন রোডে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে মোঃ মনির হোসেন হাওলাদার(৪০)নামে এক অটোরিক্সা চালক খুয়েছেন অটোরিক্সা ও নগদ টাকা।

    বৃহস্পতিবার(২৩ এপ্রিল)দুপুর পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে বিকেল সাড়ে চারটার নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

    তাকে হাসপাতালে নিয়ে আসা বোন মোছাঃ আফসানা জানান,আমার ভাই পেশায় অটো রিকশা চালক,আজ দুপুরে হাজারীবাগের কোম্পানি ঘাট এলাকার মেইন রাস্তায় ভাড়া জন্য দাঁড়িয়ে থাকলে।হঠাৎ মোটরসাইকেল যোগে ৪-৫ জন দুই পাশ থেকে ঘিরে ফেলে কোন কিছু বোঝার আগেই তাকে কুপিয়ে তার কাছে থাকা পনের শত টাকা ও অটো ছিনিয়ে নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে আমার ভাইকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে। জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে ।

    তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার চান্দনি গ্রামে মৃত সেলিম শাহিনের ছেলে।বর্তমানে কামরাঙ্গীরচর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকে।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান,হাজারীবাগ কোম্পানি ঘাট এলাকা থেকে ছিনতাইকারীর কবলে পড়ে এক অটো রিক্সা চালক গুরু তোর আহত হয়ে এসেছে।আমরা তার বোনের কাছ থেকে জানতে পেরেছি তার অটোরিক্সা নিয়ে যায় ও নগদ১৫০০টাকা নিয়ে যায় ছিনতাইকারী বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম