10:56 am 29/06/2026
https://digitalgraam.com/hi/news/6c6f131a0e29
সাবেক শিক্ষা মন্ত্রী মুন্সিগঞ্জ কারাগারে অসুস্থ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
২৯ জুন, ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
কে এস ইসলাম:
মুন্সীগঞ্জের কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাবেক শিক্ষা মন্ত্রী ডা:দিপু মনি(৬১)কে সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা হয়েছে।
সোমবার(২৯ জুন)সকাল ছয়টার দিকে এই ঘটনা ঘটে।পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে সকাল সোয়া আটটার দিকে নিয়ে আসলে নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারি উপ-পরিদর্শক( এএসআই) মোঃ ফজলু জানান, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি সকালে মুন্সিগঞ্জের কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে দ্রুত ঢামেকের জরুরী বিভাগে নিয়ে আসলে বর্তমানে নতুন ভবনে মেডিসিন বিভাগে তার চিকিৎসা চলছে।
बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र
संपादक: डिजिटल ग्राम टीम
info@digitalgraam.com | +8809696861397
https://digitalgraam.com
© सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम