২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১১ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    উত্তরখানে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে প্রাণ গেল অটোরিক্সা চালকের

    ২৪ জুলাই, ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর উত্তরখান থানার আব্দুল্লাহপুর আটি- পাড়া এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সা উল্টে মোঃ মাসুদ (২৮) নামের এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার(২৩ জুলাই)দিবাগত রাত ১১:৩০ টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে রাত সাড়ে বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তাকে হাসপাতালে নিয়ে আসা বোন মোছ:আমেনা বেগম জানান,আমার ভাই বিষয় একজন ব্যাটারি চালিত অটোরিক্সা চালক।গত রাতে আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় রিক্সা চালিয়ে যাওয়ার সময় হঠাৎ অটোরিক্সা উল্টে আমার ভাই গুরুতর আহত হন।পরে আমরা খবর পেয়ে আমার ভাইকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করে।

    তিনি আরো জানান,গ্রামে বাড়ি ময়মনসিংহ জেলা মুক্তাগাছা থানার বিন্নাকুড়ি গ্রামে মোঃ চান মিয়ার ছেলে।বর্তমানে উত্তর খান আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। আমার ভাই এক সন্তানের জনক ছিলেন,আমরা এক ভাই এক বোন।

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ:ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে থেকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজলের কাছে হস্তান্তর করা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम