২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    পূর্ব মনিপুর, পীরেরবাগ ও আগারগাঁওয়ে রাজউকের মোবাইল কোর্ট: ৮ ভবনে অভিযান, ৬টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

    Md Akber hossainMd Akber hossain৯সাধারন
    ১২ জুন, ২০২৬, ৩:০২ পূর্বাহ্ণ

    এম এ হোসেন :

    পূর্ব মনিপুর, পীরেরবাগ ও আগারগাঁওয়ে রাজউকের মোবাইল কোর্ট: ৮ ভবনে অভিযান, ৬টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

    ঢাকার পূর্ব মনিপুর, পীরেরবাগ ও আগারগাঁও এলাকায় ১০ জুন ২০২৬ (বুধবার) রাজউকের জোন-৩/২ এর আওতাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে মোট ৮টি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, যার মধ্যে ৭টি নির্মাণাধীন এবং ১টি নির্মিত ভবন রয়েছে। এ সময় ৬টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

    বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন অথরাইজড অফিসার মাসুক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    অভিযানে দেখা যায়, কয়েকটি ভবনে রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছে। এসব ভবনের অবৈধ অংশ আংশিক অপসারণ করা হয় এবং ভবন মালিকদের নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট ব্যত্যয় নিজ দায়িত্বে অপসারণের অঙ্গীকারনামা নেওয়া হয়। এছাড়া কিছু ভবনে নকশা অনুমোদন ছাড়াই নির্মাণকাজ চলায় কাজ বন্ধ করে দেওয়া হয় এবং ভবিষ্যতে রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

    অভিযানের অংশ হিসেবে ৬টি ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটার ডেসকোর প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। রাজউক কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীতে অনুমোদনহীন ও নকশা বহির্ভূত ভবন নির্মাণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    রাজউক সংশ্লিষ্টরা বলেন, নগর পরিকল্পনা ও নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিত করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम