২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    আদালতের রায়ের ভিত্তিতে উচ্ছেদ অভিযান; দখলমুক্ত প্রায় এক একর জমিতে হবে নগরবাসীর জন্য উন্মুক্ত সবুজ পার্ক

    Md Akber hossainMd Akber hossain৮সাধারন
    ২৫ জুন, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ

    এম আকবর হোসেন :

    রাজধানীর মতিঝিল এলাকায় মধুমিতা সিনেমা হলের পেছনে অবস্থিত প্রায় এক একর সরকারি জমি উদ্ধার করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এ অভিযানের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ অবস্থায় থাকা জমিটির দখল পুনরুদ্ধার করা হয়।

    রাজউক সূত্রে জানা গেছে, জমিটির বর্তমান বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, জমিটি দীর্ঘদিন ধরে একটি বেসরকারি পরিবহন প্রতিষ্ঠানের দখলে ছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান ছিল। পরবর্তীতে আদালত রাজউকের পক্ষে রায় প্রদান করলে সেই রায়ের আলোকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

    অভিযান শেষে বিস্তারিত অঞ্চল পরিকল্পনা (ড্যাপ)-এর প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া জমিতে ‘মতিঝিল পার্ক’ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যেই পার্ক নির্মাণকাজ শুরু হবে।

    তিনি বলেন, “মতিঝিল রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে একটি আধুনিক ও উন্মুক্ত সবুজ পার্ক গড়ে উঠলে কর্মজীবী মানুষসহ নগরবাসী বিনোদন ও বিশ্রামের একটি গুরুত্বপূর্ণ স্থান পাবে।”

    রাজউক জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় সরকারি জমি সুরক্ষা এবং অবৈধ দখলমুক্ত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে উদ্ধার হওয়া সরকারি জমিগুলো জনস্বার্থে ব্যবহার নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

    উল্লেখ্য, জমিটির দখল নিয়ে দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়া চলমান ছিল। সংশ্লিষ্ট আদালতের রায়ের পরই রাজউক উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমির নিয়ন্ত্রণ গ্রহণ করে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम