১২ আগস্ট, ২০২৬, ৪:২৩ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    ঝিনাইদহে বিএসএফের ছোঁড়া গুলিতে আহত যুবক ঢামেকে ভর্তি

    ৪ আগস্ট, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    ঝিনাইদা মহেশপুর উপজেলার শ্যামপুর মাঠপাড়া গ্রামে নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিএসএফের ছোড়া গুলিতে মোঃ রুবেল মিয়া(৩০ নামে এক যুবক আহত হয়েছেন। তিনি পেশায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন বলে জানিয়েছেন স্বজনরা।

    সোমবার(০৩ আগস্ট)দিবাগত রাত এগারোটার দিকে এ ঘটনাটি ঘটে। মঙ্গলবার (০৪আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে তাকে দায়িত্বরত চিকিৎসক ভর্তি দিয়েছে।

    হাসপাতলে আহত রুবেলের স্ত্রী সানজিদা বেগম জানান, গতরাতে আমাদের বাড়ির উঠানে আমার স্বামী রুবেল দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ বিএসএফের ছোড়া একটি গুলি রুবেলের বুকের বাম পাশে নিচে লাগলে আহত হন তিনি। আমরা প্রথমে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ সকালের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

    ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান ঝিনাইদা থেকে গলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে আনা হলে হাসপাতালে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা আহতের পরিবারের কাছ থেকে জানতে পেরেছি বিএসএফের ছোড়া গুলিতে তিনি আহত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम