২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    মুগদা হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

    ২ আগস্ট, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের নতুন আবাসিক ভবনে কাজ করার সময় নিচে পড়ে মোহাম্মদ ইউসুফ (৩০)নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে

    রবিবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক

    দুপুর সোয়া দুইটার দিকে মৃত ঘোষণা করে। তাকে হাসপাতালে নিয়ে আসা নিহতের ভাতিজা মো: শাকিল জানান,মুগদা হাসপাতালের চারতলা নির্মাণাধীন ভবনে কাজ করার সময় হঠাৎ ইউসুফ অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

    তিনি আরো জানান, আমার চাচার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার খনচপাড়া এলাকার পিয়ার মোল্লার ছেলে।বর্তমানে মুগদা ওই নির্মাণধীন ভবনে থাকতো। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিল।

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ:ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम