২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    ক্যান্টনমেন্টে মানিকদি আমতলায় দুর্বৃত্তে গুলিতে এক শিক্ষার্থী আহত

    ২৮ জুলাই, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুল করিম(১৮)নামে এক যুবক গুলিবিদ্ধ। আহত যুবক এইচএসসি পরীক্ষার্থী।

    সোমবার (২৭ জুলাই) বিগত রাত সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রাত সোয়া চারটার দিকে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।

    আহত করিমের বাবা মো:রফিকুল ইসলাম জানান, আমার ছেলে এইচএসসি পরীক্ষার্থী রাতের দিকে দোকান থেকে কোয়েল কিনে বাসায় ফেরার পথে বাসার সামনেই তুহিন নামের এক বন্ধুর সঙ্গে কিছু সময় কথা বলার সময় অজ্ঞাত দুই তিন জন ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে এতে আমার ছেলের দুই পায়ে দুই রাউন্ড গুলি লাগে।পরে তারা ওই এলাকা থেকে পালিয়ে যায়।পরে আমরা খবর পেয়ে আমার ছেলেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই,ওই হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে। কি কারনে আমার ছেলেকে গুলি করেছে এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না।

    তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ থানার ধানুয়া কামালপুর এলাকায়,বর্তমানে আমাদের নিজ বাসা ক্যান্টনমেন্টে মানিকদি আমতলা এলাকায়।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ(পরিদর্শক)মোঃ ফারুক জানান, মানিকদি আমতলা এলাকা থেকে এক যুবক দুইপায়ে হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়ে এসেছে। তাকে ভর্তি দেওয়া হয়েছে,বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम