১১ নভেম্বর, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যে সমালোচনার মুখে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা

    Md Akber hossainMd Akber hossain১৭সাধারন
    ২৫ জুন, ২০২৬, ৯:২১ পূর্বাহ্ণ

    এম এ হোসেন :

    স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার উপপরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফীর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সাংবাদিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। হাসপাতালের টয়লেট, বাথরুম ও সার্বিক পরিচ্ছন্নতার দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত বলে মন্তব্য করায় বিষয়টি নিয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠন উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।

    বুধবার (২৪ জুন) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ডা. শাফী প্রস্তাব করেন যে, আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করে দেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম, টয়লেট এবং হাসপাতাল ভবনের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতার দায়িত্ব এক অর্থবছরের জন্য সাংবাদিকদের দেওয়া যেতে পারে। তিনি আরও উল্লেখ করেন, এ কাজে সফল হলে তাদের স্থায়ীভাবেও দায়িত্ব দেওয়া যেতে পারে। তবে পোস্টটি প্রকাশের কিছু সময় পর তিনি তা মুছে ফেলেন।

    এ মন্তব্যের পর সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এর তীব্র প্রতিক্রিয়া জানায়। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) এক বিবৃতিতে জানায়, সাংবাদিকদের হাসপাতালের টয়লেট ও বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়ার মতো মন্তব্য সাংবাদিকতা পেশার প্রতি অবজ্ঞা ও অসম্মানের বহিঃপ্রকাশ।

    সংগঠনটির মতে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি সেবাখাতের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের মন্তব্য শোভন বা দায়িত্বশীল আচরণের মধ্যে পড়ে না। বরং এটি গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি সংশ্লিষ্ট কর্মকর্তার দৃষ্টিভঙ্গিকে প্রশ্নবিদ্ধ করে।

    বিবৃতিতে আরও বলা হয়, গণমাধ্যম রাষ্ট্রের জবাবদিহিতা, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষার অন্যতম অংশীদার। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের কারণে তাদের হেয়প্রতিপন্ন করার চেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

    এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিএইচআরএফ। পাশাপাশি ভবিষ্যতে গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি সম্মানজনক ও পেশাদার আচরণ নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে।

    সংশ্লিষ্ট মহলের মতে, জনসেবামূলক প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য ও আচরণে সংযম, পেশাদারিত্ব এবং পারস্পরিক সম্মানবোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন মন্তব্য অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করার পাশাপাশি বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর মধ্যে দূরত্ব বাড়াতে পারে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम