২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    কামরাঙ্গীরচরে নির্মাণ কাজ করার সময় দেওয়াল চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

    ৩ আগস্ট, ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর কামরাঙ্গীরচর থানার নবীনগর ২ নং গলি একটি বাসায় নির্মাণাধীন ভবনে নির্মাণ কাজ করার সময় দেয়াল ধসে চাপা পড়ে মো: মাহবুব হোসেন মারুক (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

    সোমবার (০৩ আগস্ট) বেলা পৌনে এগারোটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তাকে হাসপাতালে নিয়ে আসা ভাই সুজন জানান, আমার ভাই পেশায় একজন রাজমিস্ত্রির সকালে কামরাঙ্গীরচর নবীনগর ২ং গলির ২১২ নং বাসায় নির্মাণ কাজ করার সময় হঠাৎ ইটের দেওয়াল ভেঙ্গে চাপা পড়ে।এতে আমার ভাই গুরুতর আহত হন,পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

    তিনি আরো জানান,আমাদের বাসা কামরাঙ্গীরচর নবীনগর ২ নং গলি এলাকার মো: ওমর আলীর ছেলে।

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ:ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम