২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    রাজনীতি

    ৭২ নং ওয়ার্ডে ক্লিন ইমেজের নেতা মেজবাহ উদ্দিন বাবু

    ১৩ মে, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ

    মুক্তার হোসেন:

    আগামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে মুগদা থানার অন্তর্গত ৭২ নম্বর ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করেছেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বাবু। স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ ও জনগণের পাশে থাকায় এলাকায় একজন ক্লিন ইমেজের ও জনপ্রিয় প্রার্থী হিসেবে তার নাম এখন সবার মুখে মুখে। দলীয় সূত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে ৭২ নং ওয়ার্ডের (মাণ্ডা) স্থানীয় বিএনপিকে পুনর্গঠন ও শক্তিশালী করতে অসামান্য অবদান রেখেছেন মেজবাহ উদ্দিন বাবু। বিশেষ করে করোনার সময়ে সাধারণ মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছানো, ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে তার ভূমিকা স্থানীয়দের নজর কেড়েছে।

    মেজবাহ উদ্দিন বাবু

    তৃণমূলের আস্থাভাজন ও ত্যাগী নেতা: ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তিনি দলের দুঃসময়ে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তৃণমূলের সাথে সরাসরি যোগাযোগ এবং নেতাকর্মীদের যেকোনো বিপদে পাশে দাঁড়ানোর কারণে তিনি এখন ওয়ার্ডের সর্বস্তরের মানুষের আস্থাভাজন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপি দলের এক সিনিয়র নেতা বলেন, "ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা দলই ঠিক করবে। তবে জনমত যাচাই করলে আমাদের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বাবু সবার চেয়ে এগিয়ে থাকবেন। তিনি একজন ত্যাগী এবং ক্লিন ইমেজের নেতা। "উন্নয়ন ও নাগরিক সেবার অঙ্গীকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে ৭২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বাবু বলেন, "দলের নির্দেশ পেলে আমি অবশ্যই নির্বাচনে লড়ব। আমার একমাত্র লক্ষ্য হলো ৭২ নম্বর ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলা। এই এলাকায় জলাবদ্ধতা, মাদক ও মাদকের স্পট এবং ময়লা-আবর্জনার যে সমস্যা রয়েছে, তা স্থায়ীভাবে সমাধান করতে আমি অঙ্গীকারবদ্ধ। আমি জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।"

    সাধারণ ভোটারদের প্রতিক্রিয়া: ৭২ নং ওয়ার্ডের সাধারণ ভোটাররা জানান, তারা এমন একজন কাউন্সিলর চান যিনি সবসময় এলাকায় থাকবেন এবং নাগরিক সমস্যাগুলো বুঝবেন। স্থানীয় বাসিন্দা রহিম মিয়া বলেন, "আমাদের ওয়ার্ডে এমন নেতা দরকার যিনি দলের লোকজনের পাশাপাশি সাধারণ মানুষের বিপদেও পাশে দাঁড়ান। বর্তমান সাধারণ সম্পাদক আমাদের যেকোনো প্রয়োজনে এগিয়ে আসেন।"

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम