২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    ভাটারায় আগুনের ঘটনায় ৬ ঘণ্টার ব্যবধানে মামা ভাগ্নির জাতীয় বার্নে চিকিৎসাধীন মৃত্যু

    Md Akber hossainMd Akber hossain৯সাধারন
    ২৪ জুলাই, ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩জন দগ্ধের ঘটনায মো: শাহীন (২৪) ও তাদের ভাগ্নি হাফছা (৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার(২১ জুলাই)ভোরের দিকে এই ঘটনা ঘটে

    পরে দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগ নিয়ে সকাল সাড়ে পাঁচটার দিকে তাদেরকে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়।বৃহস্পতিবার (২৩ জুলাই)দিবাগত রাত ১২টার দিকে জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্র(আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় হাফসার মৃত্যু হয় ও শুক্রবার (২৪ জুলাই)

    সকাল ছয়টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে শাহিনের চিকিৎসাধীন মৃত্যু হয়।

    তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোঃ জসিম জানান,দগ্ধ শাহীন একটু দোকানে কর্মচারী পরিবার নিয়ে ভাটারা থানাধীন নতুন বাজার ১০০ ফিট রোড ছয়তলা ভবনের নিচ তলায় থাকতেন। ভোরের দিকে বিকট শব্দে গ্যাসের লাইন লিকেস থেকে বিস্ফোরণ হয়। পরে আমরা দগ্ধ অবস্থায় তাদেরকে দ্রুত উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়।

    জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ শাওন বিন রহমান জানান, ভাটারা এলাকা থেকে একটি বাসায় গ্যাস লাইন লিকেস থেকে বিস্ফোরণ দগ্ধ হয়ে আমাদের এখানে তিনজন এসেছে,তাদের মধ্যে শাহিন আজ সকাল ছয়টায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে তার মৃত্যু হয়,তার শরীরে ৫০শতাংশ দগ্ধ ছিল ও তার ভাগ্নি হাফছা গতরাত ১২টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে তার মৃত্যু হয় তার শরীরে ৪০শতাংশ দগ্ধ ছিল।এই ঘটনায় শাহীনে স্ত্রী ফাহিমা ভর্তি রয়েছে তার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम