২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    পরিকল্পিত নগর গঠনে রাজউক–রিহাব একসঙ্গে কাজ করবে, গঠন হচ্ছে বিশেষ কমিটি

    Md Akber hossainMd Akber hossain১৭সাধারন
    ৯ জুলাই, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ

    এম আকবর হোসেন :

    পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য রাজধানী গড়ে তুলতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহাব) যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। এ লক্ষ্যে রাজউক ও রিহাবের সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে, যা আবাসন খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

    রিহাবের সদস্য

    বুধবার (৮ জুলাই) বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে রাজউক ও রিহাবের নবনির্বাচিত কমিটির মধ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় রাজউকের সদস্যবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি রিহাবের নবনির্বাচিত সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় আবাসন খাতের বর্তমান অবস্থা, নীতিগত সংস্কার, সেবার মানোন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং নগর উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। রিহাবের প্রতিনিধিরা আবাসন খাতের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরে একাধিক বাস্তবধর্মী প্রস্তাব উপস্থাপন করেন।

    প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, পরিকল্পিত নগরায়ণ বাস্তবায়নে সরকারি ও বেসরকারি খাতের কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নাগরিকবান্ধব ও টেকসই আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে রাজউক সব অংশীজনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে বদ্ধপরিকর।

    মিটিং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজের মিটিং

    তিনি আরও জানান, রাজউক ও রিহাবের প্রতিনিধিদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এই কমিটি আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা পর্যালোচনা করে বাস্তবসম্মত সুপারিশ প্রণয়ন করবে, যা ভবিষ্যতে নীতিনির্ধারণ ও সেবার মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

    সভায় বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগ, স্বচ্ছতা এবং অংশীজনের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে রাজধানীর আবাসন খাতকে আরও সুশৃঙ্খল, গতিশীল ও টেকসই করে গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে পরিকল্পিত নগর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে রাজউক ও রিহাবের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम