২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    নারায়ণগঞ্জ আইন কলেজে ছাত্র ফোরামের ঐক্য ধরে রাখার ডাক, উন্নত ভবনের প্রত্যাশা

    ১৯ মে, ২০২৬, ৯:০০ অপরাহ্ণ

    নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

    নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীদের অধিকার আদায়ে দীর্ঘ ছয় বছর ধরে সক্রিয় ভূমিকা পালনকারী জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেত্রী ফতেমা আক্তার মাহমুদা (ইভা) সংগঠনের বর্তমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। শনিবার (১৭ মে) এক বিশেষ বিবৃতিতে তিনি সংগঠনের ভবিষ্যৎ, পদবি পুনর্মূল্যায়ন এবং কলেজের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

    ইভা বলেন, সংগঠনের জন্য দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলেও তার অবদানের যথাযথ মূল্যায়ন হয়নি। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর কাছে সম্মানজনক দায়িত্ব প্রদানের দাবি জানান।

    এছাড়া তিনি নারায়ণগঞ্জ আইন কলেজের জন্য আধুনিক ও উন্নতমানের ভবন নির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেন। তার দাবি, ভবনটি যেন দেশের অন্যান্য জেলার কলেজের তুলনায় আধুনিক ও শিক্ষাবান্ধব হয়। সেখানে শিক্ষার্থীদের জন্য বাগান, আধুনিক সুযোগ-সুবিধা ও সমস্যা সমাধানের ব্যবস্থা থাকবে।

    একইসঙ্গে তিনি ছাত্র সংসদের ভিপি খন্দকার সাদ্দামের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, ঐক্য ও ভালোবাসার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা সম্ভব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্যাগী ও মাঠপর্যায়ের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন সংগঠনের ভবিষ্যৎ শক্তিশালী করবে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम