২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    গুলশান লেক দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রতিমন্ত্রীর

    ৩০ জুলাই, ২০২৬, ২:১৯ পূর্বাহ্ণ

    এম আকবর হোসেন :

    রাজধানীর গুলশান লেকের পরিবেশ সংরক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের অগ্রগতি পর্যালোচনায় গুলশান লেক ও রাজউকের ইউআরপি ভবন পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি।

    বুধবার (২৯ জুলাই) সকাল ৯টায় রাজধানীর গুলশান লেক ও মহাখালীস্থ রাজউক ইউআরপি ভবন এলাকায় এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

    প্রতিমন্ত্রী

    পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কালাচাঁদপুর সংলগ্ন গুলশান লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং লেকে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং পরে গুলশান-২ এর ১৮ নম্বর সড়ক সংলগ্ন লেক এলাকাও ঘুরে দেখেন।

    এ সময় তিনি রাজধানীর লেকগুলোকে দূষণমুক্ত, পরিবেশবান্ধব ও বাসযোগ্য রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেন।

    পরিদর্শনের অংশ হিসেবে প্রতিমন্ত্রী মহাখালীস্থ রাজউকের ইউআরপি ভবনও পরিদর্শন করেন। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে তিনি দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জনবান্ধব মনোভাব নিয়ে সরকারি সেবা প্রদানের আহ্বান জানান।

    তিনি বলেন, "একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগর গড়ে তুলতে সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনগণের আস্থা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

    পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী রাজধানীর পরিবেশ উন্নয়ন, জলাশয় সংরক্ষণ এবং নগর ব্যবস্থাপনায় রাজউকের চলমান কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम