১২ আগস্ট, ২০২৬, ৭:৫০ পূর্বাহ্ণ
    लॉगिन
    ডিজিটাল গ্রাম
    মেডিকেল প্রতিবেদক

    রমনায় পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল এক প্রাইভেট কার চালকের

    ২৫ এপ্রিল, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ

    কে এস ইসলাম :

    রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী মনোয়ার হাসপাতালের সামনে পিকাব ভ্যানের ধাক্কায় মোঃ হারুন অর রশিদ(৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত পেশায় প্রাইভেটকার চালক।

    বৃহস্পতিবার(২৩ এপ্রিল)রাত পৌনে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসকওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি দিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    নিহতকে হাসপাতালে নিয়ে আসা প্রাইভেট কারের মালিক কাজী লুৎফর জানান,হারুন অর রশিদ তার প্রাইভেটকার চালক হিসেবে কর্মরত ছিলেন।রাতে ডিউটি শেষে গ্যারেজে প্রাইভেট কার রেখে বাসার গ্যারেজে সামনে অন্য এক চালকদের সঙ্গে কথা বলার সময় পিছন থেকে একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দেয় এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পিকআপ ভ্যান ও চালক পুলিশের হেফাজতে রয়েছে।

    তিনি আরো জানান, নিহত হারুনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদরের পাটকা কাঠালিয়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে। বর্তমানে তেজগাঁওয়ে বেগুনবাড়ি এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    बांग्लादेश का ऑनलाइन समाचार पत्र

    संपादक: डिजिटल ग्राम टीम

    डिजिटल ग्राम केवल एक समाचार माध्यम नहीं है—यह ग्रामीण बांग्लादेश की आवाज़ है। हाशिये पर खड़े लोगों की कहानियों, सटीक जानकारी और जिम्मेदार पत्रकारिता के माध्यम से हम वह खबरें लाते हैं जिन्हें दूसरे अनदेखा कर देते हैं।

    संपर्क

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    न्यूज़लेटर

    नवीनतम समाचार सीधे अपने इनबॉक्स में पाएं

    मोबाइल ऐप डाउनलोड करें

    Google Play StoreApple App Store

    शिकायत दर्ज करें

    अपनी प्रतिक्रिया या शिकायत सीधे हमें भेजें

    © सर्वाधिकार सुरक्षित 2026 | डिजिटल ग्राम